প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ডেসকোর (DESCO) কোটি টাকার তার চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
||
রিপোর্টার, মোহাম্মদ সোহেল রানা।রাজধানীর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড বা ডেসকোর (DESCO) তার বা ভূগর্ভস্থ ক্যাবল চুরির বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।এই সব ঘটনার তদন্ত নিয়ে সাধারণ মহলে অভিযোগ উঠেছে। ২০২৬ ইং সালের আগস্টে চাঞ্চল্যকর তার চুরির ঘটনায় কারা জড়িত ছিল? অনুসন্ধান সূত্রে জানা যায়,রাতের আঁধারে এবং মাটির গভীর থেকে কোটি টাকার ডেস্কোর তার উধাও হওয়ার একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করে একাত্তর টিভি (Ekattor TV)। এই ঘটনায় পাকা রাস্তা খুঁড়ে অত্যন্ত সুকৌশলে ভূগর্ভস্থ তার চুরি হওয়ার অভিযোগ ওঠে এবং এ নিয়ে একটি অডিও ফাঁস হওয়ার ঘটনাও আলোচনায় আসে। আলোচনায় আসা অভিযুক্ত ব্যক্তি ছিলেন, ডেস্কোর উর্ধ্বতন কর্মকর্তা সাজেদুল করিম। অনুসন্ধানে আরো জানা যায়,বিভিন্ন ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।এই ঘটনা ঘিরে বার বার তদন্ত কমিটি গঠন করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন নিয়ে উদ্বিগ্ন জনগণ।গণমাধ্যম কর্মীরা ডেস্কোর উর্ধ্বতন কর্মকর্তা সাজেদুল করিমের সাথে দেখা করার চেষ্টা করে। সাজেদুল করিম বিভিন্ন অযুহাতে এড়িয়ে যাচ্ছে। কিন্তু ডেস্কো সূত্রে জানা যায়,তার চুরির ঘটনার সাথে সাজেদুল করিমের যোগসূত্র থাকতে পারে। গণমাধ্যম কর্মীরা সাজেদুল করিমের সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়। তারপরও হাল ছাড়েনি। অনুসন্ধান চলছে বলেও জানা যায়।পল্লবী সুইচিং স্টেশনের ঘটনায় তদন্ত কমিটি নিয়ে অভিযোগ উঠেছে।২০২৬ ইং সালের জুন মাসে রাজধানীর পল্লবীতে ডেসকোর সুইচিং স্টেশনে চুরির একটি ঘটনা ঘটে, যেখানে আনসার সদস্যদের তৎপরতায় তা প্রতিহত করা হয়।পূর্বে ছিল দক্ষিণখানের ঘটনা এরও কোনো আইনী প্রদক্ষেপ পাওয়া যায় নি।২০২৪ সালের জুন মাসে রাজধানীর দক্ষিণখানে ডেসকোর ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার চুরির দায়ে প্রায় ১১ লাখ টাকার ক্যাবল,একটি এস্কেভেটর ও ট্রাকসহ ছয়জনকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এসব ঘটনায় প্রায়ই অভিযোগ উঠেছে যে সংঘবদ্ধ চোর চক্রের সাথে প্রতিষ্ঠানটির ভেতরের অসাধু লোকজনের যোগসাজশ থাকতে পারে।কিন্তু ডেস্কোর কতৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে?প্রশ্ন থেকেই যায়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত