প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী শোডাউনে জনস্রোত
||
মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট। জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।এরই মধ্যে প্রায় প্রায় ৬৫০ মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে রাজপথে উপস্থিতি জানান দিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছেন বিএনপি নেতা সাজ্জাদুল বারী দুলাল। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে তাঁর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।অদ্য রবিবার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং বিকেল ৩টার দিকে মোলামগাড়ী বাজারে অবস্থিত তাঁর দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল বহরটি বের হয়।ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকেরা এতে অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ সারি নিয়ে বহরটি জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার ঘুরে প্রদক্ষিণ করে। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে মোলামগাড়ীহাট বাজারে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।এই কর্মসূচির মাধ্যমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ এবং বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা প্রকাশ করেন সাজ্জাদুল বারী দুলাল।দলীয় নেতাকর্মীদের দেওয়া তথ্যমতে তিনি কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা ইয়াকুব আলী ফকির ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান।বাবার রাজনৈতিক পথচলা ও স্থানীয় পর্যায়ে পারিবারিক পরিচিতিকে সামনে রেখে এবার নিজেও জনপ্রতিনিধিত্বের দায়িত্ব নিতে আগ্রহী হয়েছেন দুলাল।কর্মসূচিতে অংশ নিয়ে জিয়া পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি ও মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, সাজ্জাদুল বারী দুলাল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নেতাকর্মীদের মধ্যে তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবেই বিপুলসংখ্যক সমর্থক শোডাউনে অংশ নিয়েছেন।জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে এসেছেন। এ সময়ে অনেকেই মামলা, হামলা ও হয়রানির মুখোমুখি হয়েছেন। এমন পরিস্থিতিতে কখনো ধানের জমি,কখনো আলুর ক্ষেতকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে হয়েছে। দলের জন্য তাঁদের ত্যাগ ও দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে সাজ্জাদুল বারী দুলালকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা করেন তিনি।এদিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাজ্জাদুল বারী দুলাল বলেন, জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে জিন্দারপুর ইউনিয়নকে মাদকমুক্ত করা, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি এলাকার মানুষের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।তিনি আরও বলেন রাজনৈতিক অঙ্গনে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বজায় রাখা জরুরি। এজন্য দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।প্রায় ১২০০ মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি জিন্দারপুর ইউনিয়নের নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়নের দৌড়ে কে এগিয়ে থাকবেন, তা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত