প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
রাজাপুরে গাঁজাসহ গ্রেফতার যুবককে দেড় বছরের কারাদণ্ড
||
মোঃ আমিনুল ইসলাম,রাজাপুর,ঝালকাঠি। ঝালকাঠির রাজাপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।গতকাল রোববার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং রাত ১০টা ৫০ মিনিটে রাজাপুর সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী এলাকার রাড়ী বাড়ি বিদ্যালয়ের সামনে গ্রাম পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।দণ্ডপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর ছোট কৈবর্তখালী গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি রাজাপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাদকবিরোধী ওই অভিযানকালে জাহাঙ্গীরের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত