প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
||
উচমান গনি, টেকনাফ,কক্সবাজার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল,শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। গত ১৬ ই নভেম্বর ২০২৬ ইং তারিখে টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস শরীফের যৌথ স্বাক্ষরে কমিটিটি অনুমোদন লাভ করে।অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন সব ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।কমিটি অনুমোদন করেন টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস শরীফ।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত