প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে ছাদ থেকে পড়ে সুজন কারিগর নামের এক নির্মাণ মিস্ত্রির মৃত্যু হয়েছে
||
মোঃ জাহাঙ্গীর আলম,ঈশ্বরদী,পাবনা। পাবনার ঈশ্বরদীতে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সুজন হোসেন কারিগর (৪০) নামের এক সার্টার মিস্ত্রির মৃত্যু হয়েছে।অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর দুপুরে উপজেলার দরিনারিচাস্থ মুক্তিযোদ্ধা ভবণ কমপ্লেক্স সংলগ্ন পাতিবিল এলাকার আবুল কাশেমের ছেলে ইমান আলীর বাড়িতে কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে।নিহত সুজন আলী কারিগর উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়ার মো. সামজাদ হোসেন সামু কারিগরের ছেলে।প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায় ঘটনার সময় সুজন ভবণের ৫ তলার ছাদেও ঢালাইয়ের জন্য কাট দিয়ে সাটারিংয়ের কাজ করতে ছিলেন।এ সময় অসাবধানতাবশত ঐ ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশাদুর রহমান আসাদ জানান নিহত সুজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত