প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা,ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর
||
মোঃ মুক্তাদির হোসেন,কালীগঞ্জ,গাজীপুর। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অদ্য বুধবার ১৮ ই নভেম্বর ২০২৬ ইং বিকেলে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়াটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মহড়াটি সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে।তারা আর ফিরে আসবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন ‘আপা আপা কইয়েন না,আপা ফিরে আসবে না। একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’তিনি আরও বলেন কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা,মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান,বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীন,নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ,গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন),গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল।এ সময় বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোঃ ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সুমন,কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মোঃ রুহুল আমিন মোল্লা,কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোঃ ইমরুল কায়েস,যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম (সফিক),সরকারী কালীগন্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সভাপতি হাসিবুল হাসান (শান্ত),সাধারন সম্পাদক হিমেল খানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত