প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
||
মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি এবং ছাত্রলীগ ও যুবলীগের দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।অদ্য বৃহস্পতিবার ২০ শে নভেম্বর ২০২৬ ইং সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে আয়োজিত মিছিলে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মিছিলটি গোবিন্দগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির ঘটনার প্রতিবাদ জানান।বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিজেদের অবস্থান তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত