প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
কারাদণ্ড
||
কারাদণ্ড তাছলিমা আক্তার মুক্তাখুন করলে এখন কারোর হয় না রে ভাই ফাঁসি ! সত্যি কথা বললেই এখন হতেই হবে দাসী । মুখ ফসকে বেরুলে সত্য হবেই হবে কারাদণ্ড , সত্যি বলেছি যুক্তি দেখালে কাটা পড়বে তবে মুন্ডু । এ কোন দেশে জন্মেছি ভাই জন্মতেই মোদের অপরাধ ? রাঘববোয়ালরা সাধু সন্ন্যাসী সাধারণ জনতা বরবাদ । ঘর থেকে বেরোই কালেমা পড়ে সন্তানের মুখটা দেখে , কখন যেন মারা পড়বো ভাই অবুঝ সন্তানদের রেখে । বলারও একটু সময় পাবো নাক্ষমা করিস যদি না ফিরি , মরণের ভয় তাদের তো নেই যারা করছে দাদা গিরি । আঘাত পাল্টাঘাত কাদের উপর তারাই তো তোমাদের স্বজন ,আজকে কান্না আমার ঘরেতে কালকে মরবে তোমার স্বজন ।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত