প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন
||
আমির হোসাইন,সুনামগঞ্জ। কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সালমান আহমদ সুজন।২১ শে নভেম্বর ২০২৬ ইং তারিখে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কওমী ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্বে অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি জানানো হয়।মাওলানা সালমান আহমদ সুজন বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।তাঁর এ মনোনয়নে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা,সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত