প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
মকবুল হোসেন,ময়মনসিংহ।গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারা সরকারের চালিকাশক্তি।আপনারা তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন।প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম আপনারা।ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের সাথে দিক নির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।প্রধান অতিথি আরও বলেন বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।মাদক,জুয়া, বাল্যবিবাহ কিংবা যে কোন ধরনের সামাজিক বিশৃঙ্খলা দূর করতে হলে আপনাদের আরও সজাগ ও সক্রিয় থাকতে হবে।কোন এলাকায় যেন কোন অপরাধী আশ্রয় না পায়,সেদিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সবাই সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেবেন-এটাই আমার প্রত্যাশা।প্রধান অতিথি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য আরও বলেন আপনাদেরকে আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এছাড়া আপনাদের পেশাগত মানোন্নয়ন ও যেকোন ন্যায্য প্রয়োজনে আমি এবং উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছি।সভাপতি বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা,সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদের আরো তৎপর হতে হবে।মনে রাখবেন আপনাদের সঠিক ও সময়োপযোগী তথ্যই বড় ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সভায় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত