প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
হেমন্তের মেঘ
||
হেমন্তের মেঘ তাছলিমা আক্তার মুক্তাসোনার ফসল তুলতে ঘরে কৃষক গেলো মাঠে , মেঘ গুলো সব পিছু নিলো আঁধার করে ঘাটে । হঠাৎ করেই মেঘের দেশে গুড়ুম মেঘের ডাক, শোননা রে ঐ মেঘের সাথে কিসের এতো রাগ ? ভয়ে'র চোটে মেঘের চোখে নামলো আতংকের জল , সেই জলের বারিধারা বয়ে ভিজলো কৃষকের ফসল। জলে ভিজে সোনার ফসলে গজিয়ে গেলো চারা , কেমন করে বাঁচাবে ফসল ভেবেই আত্মা হারা। হেমন্ত মেঘের বজ্রপাতে সোনার ফসল পুড়ে , আবহাওয়ার প্রতিকূলতা সারা পৃথিবী জুড়ে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত