প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির একাংশের মশাল মিছিল
||
হাফিজুর রহমান,কালিগঞ্জ,সাতক্ষীরা।সারাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অদ্য শুক্রবার ২৭ শে নভেম্বর সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার পুরাতন ইসলামী ব্যাংকের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন ইসলামী ব্যাংকের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায় এবং তারা সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ড. শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন,ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী গাজী,চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান সাইলু ও যুগ্ম সম্পাদক আবুল কালাম গাজী।এ ছাড়া উপস্থিত ছিলেন নলতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমান, সাধারণ সম্পাদক মাস্টার শাহীনুর রহমান,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ছোটন,উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী গাজী,আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মির্জা আসাদুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্যসচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম,উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজ, উপজেলা ছাত্রদলের জাকির ও নাসিম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ভাড়াশিমলা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মশাল মিছিল ও কর্মসূচিতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।তাদের উপস্থিতিতে মিছিলটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত