প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড
||
মোঃ আরিফুল ইসলাম,ভাঙ্গুড়া,পাবনা। পাবনার ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এক আসামিকে আটক করেছে পুলিশ।এ ছাড়া মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ও সেবনের সরঞ্জামসহ আরও দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে।পৃথক ঘটনায় আটক চারজনকে আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ।এর মধ্যে মাদক সেবনের অভিযোগে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ২৭ শে নভেম্বর ২০২৬ ইং ফরিদপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায় ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম,এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।এ সময় বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রতনপুর গ্রামের আফছার সরদারের ছেলে মোঃ সুজন সরদার (৩৮)'কে আটক করা হয়।অন্য দিকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ পার-ফরিদপুর গ্রামের নজর আলীর ছেলে মোঃ সজীব রানা (৩০) ও চাঁদপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে আশিষ (২৮)কে আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।এ ছাড়া ফরিদপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে গোপালনগর গ্রামের মোঃ আব্দুর রউফ প্রামাণিকের ছেলে মোঃ রিফাত হাসান ওরফে বাপ্পী (১৯)'কে আটক করা হয়।এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক বিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত