প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
মহিমাগঞ্জে নবম নির্বাচনী জুম্মা আদায় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা আলমগীর কবির মহাসীন
||
করেসপন্ডেন্ট,মহিমাগঞ্জ,গাইবান্ধা।অদ্য শুক্রবার ২৭ শে নভেম্বর ২০২৬ ইং মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড,বালুয়া (মজিবর মেম্বার বাড়ী) আগপাড়া জামে মসজিদে নবম নির্বাচনী জুম্মা হিসেবে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কে, এম-আলমগীর কবির মহাসীন।নামাজ শেষে তিনি মসজিদের মুসল্লি,এলাকার গণ্যমান্য মুরব্বি ও যুব সমাজের সাথে কুশল বিনিময় করেন। এসময় এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি মহিমাগঞ্জ ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। আপনাদের পাশে ছিলাম,আছি, থাকবো ইনশাআল্লাহ।”উপস্থিত মুসল্লিরা চেয়ারম্যান পদপ্রার্থীকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত