প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
||
রনজিৎ সরকার রাজ,দিনাজপুর। দিনাজপুরের বীরগঞ্জে ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার ২৭ শে নভেম্বর রাতে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের পিছনে অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বীরগঞ্জ থানা পুলিশ।এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।অপরাধের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা হোক।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত