প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
উখিয়ায় নিরাপত্তা জোরদার,মাঠে দুই প্লাটুন বিজিবি
||
সাদ্দাম হোসেন সাজ্জাদ,উখিয়া,কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।গতকাল শুক্রবার ২৭ শে নভেম্বর থেকে মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে।অদ্য শনিবার ২৮ শে নভেম্বর ২০২৬ ইং উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান বেসামরিক প্রশাসন ও কক্সবাজার জেলা পুলিশকে সহায়তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।বিজিবি অধিনায়ক বলেন উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।তিনি আরও জানান জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত