প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
টেকনাফে ১৮০ পিস ইয়াবাসহ ১৭ বছরের রোহিঙ্গা কিশোর গ্রেফতার
||
সাদ্দাম হোসেন সাজ্জাদ,টেকনাফ,কক্সবাজার।কক্সবাজারের টেকনাফে ১৮০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ২৯ শে নভেম্বর ২০২৬ ইং বিকেল সাড়ে ৩টার দিকে উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১ ব্লকে এপিবিএন চেকপোস্টের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কিশোরের নাম ওমর ফারুক (১৭)।সে ওই ক্যাম্পের বি/৪ ব্লকের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ সময় তার হেফাজতে থাকা একটি নীল রঙের ছোট জিপার পলিব্যাগ থেকে ১৮০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক ওজন ১৮ গ্রাম।পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবার জব্দতালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় গ্রেফতার কিশোরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত