ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

খুলনা

মিরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০+ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। অদ্য ৪ ঠা আগস্ট ২০২৬ ইং মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামে পরিচালিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০+ পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গ্রেফতারকৃত কামাল হোসেন কুর্শা গ্রামের বাসিন্দা।তার পিতার নাম জালাল উদ্দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় তার কাছ থেকে ৫০+ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মিরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০+ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার