রহস্য-রোমাঞ্চ ও পারিবারিক আবেগে বড় পর্দায় আসছে ‘খোকন’, থাকছে একঝাঁক তারকার চমক
বিনোদন রিপোর্টার। বড় পর্দায় নতুন গল্প, নতুন চমক আর একঝাঁক পরিচিত মুখ নিয়ে আসছে চলচ্চিত্র ‘খোকন’।পারিবারিক আবেগ, মা-ছেলের নিঃস্বার্থ ভালোবাসা এবং সমাজের বাস্তব চিত্রকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। সিনেমাটির নাম ও গল্প ঘিরে তৈরি হয়েছে নানা প্রত্যাশা। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন - কী রহস্য লুকিয়ে আছে ‘খোকন’-এর গল্পে?পারিবারিক-সামাজিক ঘরানার এই চলচ্চিত্রটি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান একে ফিল্মস। সিনেমাটির পরিচালনায় রয়েছেন নির্মাতা কাশেম মন্ডল।গল্পের আবেগ,চরিত্রের বৈচিত্র্য এবং শিল্পীদের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রত্যাশা নির্মাতাদের।‘খোকন’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করছেন শেখ রিফাত ও নাবিল খান। নায়িকা হিসেবে থাকছেন প্রিয়া অনন্যা। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বরদা মিঠু, রেবেকা, দুলারি, আরাফাত হিমেল, রকি, বান্টি, রেশমা,দিলারা জামান, সরল হাসমত, তানিশা ও কাননসহ আরও অনেক গুণী শিল্পী।সিনেমাটির অন্যতম আকর্ষণ হচ্ছে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, মা-ছেলের ভালোবাসা এবং জীবনের নানা বাস্তবতাকে গল্পের মাধ্যমে তুলে ধরা। প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে দর্শক খুঁজে পাবেন আবেগ, অনুভূতি ও জীবনের পরিচিত কিছু গল্প।নির্মাতাদের প্রত্যাশা, ‘খোকন’ শুধু একটি চলচ্চিত্র হয়ে নয়, বরং দর্শকদের মনে আবেগ ও ভালোবাসার এক বিশেষ অনুভূতি তৈরি করবে। সব মিলিয়ে নতুন চমক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় থাকা ‘খোকন’ সিনেমাকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন দেখার মতো।এখন দেখার অপেক্ষা, বড় পর্দায় কতটা চমক নিয়ে হাজির হয় রহস্যে ঘেরা ‘খোকন’।