ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

অর্থনীতি

গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ. গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা বিষয়ক  প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও প্রতিভা উন্নয়নের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।অদ্য আজ শনিবার ১৪ ই নভেম্বর প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখায় সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে ফরিদপুর শাখা,বরিশাল বি.এম কলেজ শাখা,বরিশাল শাখা,টুঙ্গিপাড়া শাখা ও গোপালগঞ্জ শাখার ৫৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।কর্মশালায় ব্যাংকের ব্যাংকের ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদ,ভিপি সাদিয়া মবিন হান্নান, এসএভিপি মোহাম্মদ আরাফাত রায়হান, এভিপি মাহমুদ হাসান, এসএভিপি মোঃ বদিউজ্জামান প্রমূখ এ প্রশিক্ষক হিসেবে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।বক্তরা তাদের বক্তব্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের  মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। শেখান কৌশল ।প্রশিক্ষকরা এ প্রশিক্ষনে অর্জিত জ্ঞান কর্মজীবনে চর্চার আহবান জানান।

গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা