ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নূরনগর আশালতা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত,অপসারণের দাবি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নূরনগর আশালতা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত,অপসারণের দাবি
নূরনগর আশালতা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত,অপসারণের দাবি

শ্যামনগর,সাতক্ষীরা। 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শামীম আহমেদের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ, ধর্মান্তরিত করে বিয়ে এবং একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বিয়ের গুরুতর অভিযোগ সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযোগের তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও প্রায় এক বছর ধরে কার্যকর পদক্ষেপ না হওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এ ঘটনায় প্রধান শিক্ষককে দ্রুত অপসারণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

অদ্য বৃহস্পতিবার ১২ ই নভেম্বর এ দাবিতে একটি বিশেষ প্রতিনিধি দল শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জামান কনক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারতের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আর কালক্ষেপণ না করে দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী ২০২৫ ইং সালের ২২ শে ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখার উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক চিঠিতে প্রধান শিক্ষক শামীম আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ঐ চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা থেকে পাঠানো তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদাসীনতার বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনের পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মজিদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক হিন্দু ছাত্রীকে ধর্ষণ, ধর্মান্তরিত করে বিয়ে এবং আরও ৭-৮ জন ছাত্রীর সঙ্গে ধর্ষণ ও বিয়েসংক্রান্ত গুরুতর অভিযোগ তুলে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেন। অভিযোগের পক্ষে বিভিন্ন তদন্ত প্রতিবেদন, মামলা-সংক্রান্ত নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি, জন্মনিবন্ধন, ধর্মান্তর ও বিয়ের হলফনামাসহ বিভিন্ন নথি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জামান কনক বলেন বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমার দায়িত্ব ও এখতিয়ারের মধ্যে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যা যা করণীয়, তা করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত বলেন বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট নথিপত্র ও তদন্ত প্রতিবেদনের আলোকে দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কেন এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, তার জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া যায় না। তাঁরা অবিলম্বে তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন,প্রধান শিক্ষককে অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাঁদের বক্তব্য শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা। সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠা এবং তদন্তে তা প্রমাণিত হওয়ার পরও ব্যবস্থা ঝুলে থাকা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বিষয় : সারাদেশ খুলনা সাতক্ষীরা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নূরনগর আশালতা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত,অপসারণের দাবি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত