ঢাকা   রোববার, ০৪ অক্টোবর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ঢাকা শহরের যানজট নিরসন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক,আসছে অটোরিকশা চলাচলে নীতিমালা

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন,ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ২৯ শে আগস্ট প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি,গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ,গণপরিবহণ ব্যবস্থাপনা,বাস টার্মিনাল পুনর্বিন্যাস,পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেক্ট্রনিক টোল কালেকশন) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থাকে আরও ধুনিক,দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্তও নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনযাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিনের যানজট নিরসনের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দেওয়া আগের প্রস্তুত করা প্রতিবেদন পর্যালোচনা করে যানজট নিরসনে করণীয় নির্ধারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।এ বিষয়ে বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠকে সিদ্ধান্ত হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই বাস টার্মিনালটি স্থানান্তর করা হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমানোর পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে বৈঠকে আলোচনা হয়।স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ যেহেতু দীর্ঘমেয়াদি প্রকল্প তাই আগামীচার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয় বৈঠকে। গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণসক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয় বৈঠকে।এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তররাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।সচিবালয়ের আশপাশে পার্কিং ব্যবস্থাসচিবালয়ের চারপাশে যানজট নিরসনে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়।এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থানও অনুসন্ধান করতে বলা হয়। সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং আশপাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হবে। অটোরিকশা চলাচলে নীতিমালাঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থাএ ছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে সবার আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম,স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম,পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম,মন্ত্রিপরিষদ সচিব,প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা,৩ রাতে ৩০০ লক্ষ্যবস্তু বিধ্বস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়নে পানির অধিকার,কৃষি,খাদ্য নিরাপত্তা,পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।ক্রমবর্ধমান বাস্তবতায় দেশের স্বার্থ রক্ষা করে পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।অদ্য মঙ্গলবার ১৮ ই আগস্ট বিকালে রাজধানীর ধান বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) আয়োজিত "গঙ্গা পানি চুক্তি,পুনর্নবায়ন" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।পানি সম্পদমন্ত্রী আরও বলেন ১৯৭৭ইং সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে করা ফারাক্কা চুক্তি ছিল সবচেয়ে কার্যকর।১৯৭৭ ইং সালের চুক্তিতে পানি পাওয়ার গ্যারান্টি ক্লজ ছিল।কিন্তু ১৯৯৬ ইং সালের চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দেওয়া হয়েছে।চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বলেন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি।বাংলাদেশের স্বার্থকে সম্মান জানানো,মানুষের মনোভাবকে গুরুত্ব দেওয়া এবং পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশের সহযোগিতা প্রত্যাশা করি।  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে।এসব নদীর বেশিরভাগেরই নাব্যতা নেই।নদীতে নাব্যতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী,খাল ও জলাশয় খননের পরিকল্পনা নিয়েছেন।তিনি উপযুক্ত ব্যক্তিদের মাধ্যমে যৌথ নদী কমিশনকে শক্তিশালী করার উদ্যোগের কথাও জানান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএলআইএর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। আলোচনায় অংশ নেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম ফিরোজ আহমেদসহ অন্যরা।

তেল বাণিজ্যে খুলছে ইরানের দুয়ার

দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই : হুইপ

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ‘ক্রাইম রিপোর্টার’ নিয়োগ

প্রতিদিনের বাংলাদেশ

তৃণমূলের মাঠ থেকে বিসিবির বোর্ডে,লালমনিরহাটের ক্রিকেট তারকা ফরিদ হোসেন

তৃণমূলের মাঠ থেকে বিসিবির বোর্ডে,লালমনিরহাটের ক্রিকেট তারকা ফরিদ হোসেন

হাজীরহাটে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

হাজীরহাটে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া কামিল (এমএ) মাদরাসা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া কামিল (এমএ) মাদরাসা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

চামড়া সংরক্ষণে  বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ

নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ

এম এ হান্নান এমপি- মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হওয়া সংবর্ধনা

এম এ হান্নান এমপি- মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হওয়া সংবর্ধনা

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!

মিঠামইনে শহীদ আব্দুল গনি ভূইয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিঠামইনে শহীদ আব্দুল গনি ভূইয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবি

বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবি

মধ্যরাতে গুয়াবাড়িয়ার হাটে-বাজারে পান্না হাজারী,বুকে জড়িয়ে নিলেন সাধারণ মানুষকে

মধ্যরাতে গুয়াবাড়িয়ার হাটে-বাজারে পান্না হাজারী,বুকে জড়িয়ে নিলেন সাধারণ মানুষকে

 পাইকপাড়ায় পৈতৃক ভিটায় ভাতিজা ও মামা পলাশ গংয়ের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

পাইকপাড়ায় পৈতৃক ভিটায় ভাতিজা ও মামা পলাশ গংয়ের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল ২৯ হাজার ১৩৮ টাকা

২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল ২৯ হাজার ১৩৮ টাকা

বিমানবন্দর থেকে জামায়াত নেতা মেজর (অবঃ) আখতারুজ্জামানকে গ্রেফতার

বিমানবন্দর থেকে জামায়াত নেতা মেজর (অবঃ) আখতারুজ্জামানকে গ্রেফতার

 ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ও সারাদেশে ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবেঃ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ও সারাদেশে ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবেঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় তালিকায় ভলাকুটের ৫ শিক্ষার্থী

প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় তালিকায় ভলাকুটের ৫ শিক্ষার্থী

‘রেলমন্ত্রীর ভাই’ পরিচয়টি মিথ্যা, দাবি শিক্ষা কর্মকর্তার

‘রেলমন্ত্রীর ভাই’ পরিচয়টি মিথ্যা, দাবি শিক্ষা কর্মকর্তার

ভোলার প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরিকল্পনা সরকারেরঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

ভোলার প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরিকল্পনা সরকারেরঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

রাড্ডা ক্লিনিক দখল নিয়ে কঠোর বার্তাঃ ডা. শফিকুর রহমান

রাড্ডা ক্লিনিক দখল নিয়ে কঠোর বার্তাঃ ডা. শফিকুর রহমান

পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।   ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এতিম পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসার পর তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।অদ্য শুক্রবার ২ রা অক্টোবর আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।প্রতিনিধি দলটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেয় এবং এতিম পাঁচ কন্যার সঙ্গে কথা বলে।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকছেদুল মোমিন মিথুন বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা বিএনপি পরিবার কাজ করছে।গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।তিনি বলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে প্রতিনিধি দলটি পরিবারটির পাশে দাঁড়িয়েছে।ভবিষ্যতেও এ ধরনের অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব,বুয়েটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান,আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়।এর এক মাসের ব্যবধানে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।পাঁচ কন্যা রেখে মারা যান এই দম্পতি।

১৯ দিনে প্রবাসীদের আয় ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার

 অর্থনৈতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।চলতি অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ (২.০৩১ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।গেল বছরের একই সময়ে এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ (১.৫৭৩ বিলিয়ন) মার্কিন ডলার।সে অনুযায়ী আগের তুলনায় এবার ২৯ দশমিক ১০ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গত ১৯ শে আগস্ট একদিনেই প্রবাসীরা ৬ কোটি ৪০ লাখ (৬৪ মিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।এদিকে চলতি অর্থবছরের ১ লা জুলাই থেকে ১৯ শে আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৪৮৯ কোটি (৪.৮৯০ বিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪০৫ কোটি ১০ লাখ (৪.০৫১ বিলিয়ন) মার্কিন ডলার। ফলে অর্থবছরের এ সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২০.৭ শতাংশ।সূত্রঃ বাসস

সব বিভাগের খবর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।অদ্য বৃহস্পতিবার ১ লা অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশে স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন তিনি।এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।ঐ ঘটনার রাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে।এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও সামনে আসে।এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্ক রয়েছে।ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি,সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ উঠে। এসব অভিযোগ ঘিরে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়েছিল।

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন ফালতু সফটওয়্যারের হয়রানিমূলক নিবন্ধন সিস্টেম আমূল সংস্কার করুন। বিএমইটি কার্ডের হয়রানি থেকে প্রবাসীদের মুক্ত করুন।বৃহস্পতিবার ১৭ ই সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে তিনি লেখেন আমরা একটা অভিযোগ পাচ্ছি যে বিগত এক সপ্তাহ ধরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি কার্ড বরাদ্দ বন্ধ।ক্লিয়ারেন্স কার্ড পাচ্ছে না লোকজন,তাই আন্দোলনের ঘোষণাও এসেছে। কিন্তু ব্যাক-চ্যানেলে ঠিকই কার্ড দিচ্ছে বেশি টাকায়।নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে।বিএমইটি কেন দরকার-এমন প্রশ্ন রেখে তিনি লেখেন প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে একটি কাজ অপরিহার্য তা হচ্ছে,শ্রমিকদের নিবন্ধনভিত্তিক ডেটাবেজ তৈরি।আপনার দরকার ডেটাবেজ,প্লাস্টিক কার্ডের ব্যবসা জরুরি নয়।ডেটাবেজ হবে এনআইডি ও পাসপোর্ট উভয়ের ডেটার সমন্বয়ে।কোন নাগরিক কোন দেশে, কোন নিয়োগকর্তার অধীনে আছেন,এই তথ্য থাকলে প্রবাসী শ্রমিকের অসুস্থতা,কর্মহীনতা,সিরিয়াস দুর্ঘটনা এবং মৃত্যুতে তাকে বা তার পরিবারকে সাপোর্ট দেওয়া যায়। পাশাপাশি লাশ ফেরানো,যুদ্ধ বা আঞ্চলিক সংঘাতে সরিয়ে আনা,মজুরি না পেলে দূতাবাসের হস্তক্ষেপ ইত্যাদির জন্য নিখুঁত রেজিস্ট্রেশন দরকার।কিন্তু প্রবাসী কল্যাণ ও বিএমইটি কি সব কাজ ঠিকঠাক করছে? যদি না করে, তাহলে রেজিস্ট্রেশনের নামে তাদের হয়রানির অধিকার কে দিয়েছে? দাবি জানিয়ে হাসনাত লেখেন প্রবাসীদের ক্রমাগত হয়রানি থামাতে, বিএমইটিকে গেটকিপার থেকে রেজিস্ট্রারে রূপান্তর করতে হবে। অর্থাৎ,শ্রমিকদের নিবন্ধন প্লাস্টিক কার্ড থেকে সরিয়ে ডেটাবেজভিত্তিক করতে হবে। সঠিক ডেটাবেজের জন্য দরকারঃ- ১। পাসপোর্ট, এনআইডির তথ্য সঠিকতা। এসব তথ্য ম্যানুয়াল ফিল হবে না, সার্ভার থেকে অটোমেটিক আসবে সিকিউর এপিআই করে।২। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা (শিক্ষা বোর্ডের ও টিটিসির সঙ্গে সরাসরি এপিআই করা ভেরিফিকেশন)। এখানে হার্ডকপি সার্টিফিকেট যাচাই পুরোপুরি বন্ধ করা হবে।৩। ভিসা যাচাই এবং প্রবাসী দূতাবাসের এন্ডোর্সমেন্ট। এটা শতভাগ অনলাইন ও এপিআইভিত্তিক হতে হবে।৪। হেলথ চেক। এখানেও ভিন্ন ভিন্ন দেশের অ্যাপ্রুভড ক্লিনিকের সঙ্গে রিয়েল-টাইম ডেটা ভেরিফিকেশন রাখতে হবে।এরপরে আসবে-দুর্ঘটনা, অসুস্থতা ও লাশ ফেরানোর মতো বিমার তথ্য, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স সুবিধাদির তথ্য। বিদেশে কর্মহীন থাকার তথ্য এবং নেসেসারি সাপোর্ট।কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য লেখেন, সাবেক ও বর্তমান সরকার এপিআইভিত্তিক রিয়েল-টাইম সনদ যাচাই পদ্ধতি সম্পর্কে হয় জ্ঞান রাখে না, না হয় দুর্নীতি ও ঘুসচক্র জারি রেখে দালালচক্র পালাই তাদের উদ্দেশ্য। ফলে, তারা এখনো হার্ডকপি পেপার ভেরিফিকেশনের একটা হয়রানিমূলক ব্যবস্থা চালু রেখেছে। একের পর এক নিম্নমান সফটওয়্যারের মাধ্যমে সেবার নামে হয়রানি চলছে।বিএমইটির কার্ডের পুরো জাস্টিফিকেশনটাই করা হয়েছিল প্রি-ডিপার্চার ট্রেনিং আর অথেন্টিক ডকুমেন্টস (জব, ভিসা) বাধ্যতামূলক করতে।এমনটি উল্লেখ করে তিনি লেখেন, অথচ বিএমইটি কার্ড দিয়ে ঘুস দেওয়া বাধ্যতামূলক করেছে। শুধু বৈধ ভিসা যাচাই এবং মেডিকেল কিংবা লাশ ফেরানো ও বিমা বরাদ্দ দেওয়ার জন্য বিএমইটির জাস্টিফিকেশন থাকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন টিটিসিগুলোর (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) সার্টিফিকেশন রিয়েল-টাইম এপিআই ভেরিফিকেশনও করা যায়। তিনি আরও লেখেন যেহেতু হেলথ করানো হয় বিদেশি দূতাবাসগুলোর ট্রাস্টেড পার্টনার থেকে, তাই এসব ক্ষেত্রে ডকুমেন্ট অনলাইন এপিআই দিয়ে যাচাই করা সহজ হওয়ার কথা। কিন্তু,বাংলাদেশে বিএমইটি ভিসার বৈধতা,দক্ষতার সনদ,পাবলিক পরীক্ষার সার্টিফিকেট কিংবা মেডিকেল সনদ ইত্যাদির রিয়েল-টাইম ডেটাবেজ সাপেক্ষে যাচাই করতে পারে না। ফলে,এখানে জাল ডকুমেন্টের ছড়াছড়ি।এ অবস্থায় বিএমইটি থাকার যৌক্তিকতা কোথায়? বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করা আর ম্যানপাওয়ার ব্যবসার নামে দালাল পোষার জন্য?ভারত ও নেপালের উদাহরণ দিয়ে তিনি লেখেন, বাংলাদেশ ভারত-নেপালের প্রবাসী শ্রমিক ম্যানেজমেন্ট থেকে শিক্ষা নিতে পারে।ভারতের মডেলটিই সবচেয়ে শিক্ষণীয়,এবং কারণটি ফি নয় বরং সেবার পরিধি। ভারতে ছাড়পত্র লাগে কেবল তাদের, যাদের পাসপোর্টে ECR সিল আছে, অর্থাৎ যারা দশম শ্রেণি পাশ করেননি। মাধ্যমিক পাস করলেই ইসিএনআর (ECNR) ক্যাটাগরি, কোনো ছাড়পত্র লাগে না।ছাড়পত্র লাগলেও তা কেবল নির্দিষ্ট ১৮টি দেশের জন্য। পুরো প্রক্রিয়া (emigrate ডট gove ডট in) এ অনলাইন,ফি ২০০ রূপি, আবেদনের দিনই পিওই (POE) ছাড়পত্র দেন।অনলাইনে এবং হয়রানি ছাড়া। অর্থাৎ, ভারত প্রবাসী সেবা অনলাইন ও পলিসি ভিত্তিক সহজ ও উন্মুক্ত করে সংস্থার আওতা সংকুচিত করেছে। শিক্ষার একটি ন্যূনতম মান পার হলেই রাষ্ট্র ধরে নিচ্ছে, নাগরিক নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম।বাস্তবে এটা কাজ করছে।এনসিপির এই নেতা আরও লেখেন ২০১৫ ইং সাল থেকে নেপাল তাদের ফ্রি ভিসা,ফ্রি টিকিট-নীতি বাস্তবায়ন করেছে, যেখানে সাতটি প্রধান গন্তব্যে ভিসা ও বিমানভাড়া নিয়োগকর্তার দায়। ফলে নেপালের প্রবাসী শ্রমিকও বেড়েছে, দালালের দৌরাত্ম্য ও খরচ দুটোই কমেছে। ভারতে POE / eMigrate (পররাষ্ট্র মন্ত্রণালয়) এর মাধ্যমে দূতাবাস-সত্যায়িত চুক্তিপত্র এবং নিয়োগকর্তার নিবন্ধন করে। কেবল ECR পাসপোর্টধারী, কেবল ১৮টি দেশের জন্য ছাড়পত্র লাগে। অদক্ষ শ্রমিক ও নারী শ্রমিকের ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক।এতে করে যাচাইয়ের একটি প্রকৃত ভিত্তি থাকে বলে মন্তব্য করেন তিনি। হাসনাত লেখেন বাংলাদেশে সেই ভিত্তিটিই দুর্বল, ফলে ছাড়পত্র হয়ে দাঁড়ায় একটি সিল, যাচাই নয়।চাইলে ইমিগ্রেশনের ফোর-ট্র্যাক সফটওয়্যারেও একটি প্রবাসী সাপোর্ট ডেটা ফিল্ড খোলা যায়। এখানে ভিসা-পাসপোর্ট ম্যাপিং ডেটাবেজ, মেডিকেল রেকর্ড এবং টিটিসির সনদের রিয়েল-টাইম এপিআই যাচাই সম্ভব। কোনো নতুন প্রকল্প লাগে না, বিদ্যমান সিস্টেমের ইন্টারঅপারেবিলিটি করলেই হয়।শেষে তিনি লেখেন, বিশ্বব্যাংকের হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অভিবাসন ব্যয় প্রায় সর্বোচ্চ। বাংলাদেশ-সৌদি আরব, বাংলাদেশ-মালয়েশিয়া, বাংলাদেশ-কাতার,বাংলাদেশ-আরব আমিরাত, বাংলাদেশ-কুয়েত করিডোরে পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গড় খরচ ৪ দশমিক ১৭ লাখ টাকা,যা তুলতে লাগে ১৭ দশমিক ৬ মাস। বাস্তবে ঘুস দালালচক্র এবং এয়ারপোর্ট কমিশনের পরে লাগে ৫ লাখের বেশি।অর্থাৎ, বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের অবস্থা ভয়াবহ।প্রবাসীদের হয়রানিমুক্ত সেবা দিতে,ফালতু সফটওয়্যারের হয়রানিমূলক নিবন্ধন সিস্টেম আমূল সংস্কার করুন। বিএমইটি কার্ডের হয়রানি থেকে প্রবাসীদের মুক্ত করুন।

ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস স্যোশাল মিডিয়া,আরেকটা ভারতেঃ সারজিস আলম

সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার কোনো হাওয়া-বাতাস দুইটা জায়গায় দেখা যায়৷ একটা স্যোশাল মিডিয়া,আরেকটা হয়তো ভারতে।বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো বাতাস আসার সুযোগ নাই।স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী,খুনী,মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কোনো সাজাপ্রাপ্ত আসামি ফিরতে পারবে না।অদ্য শনিবার ২৯ শে আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।জ্বালানি সমস্যার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন যদি অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী এই কথা বলেন যে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে,তাহলে এই সেক্টরগুলোর সাথে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত।এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই।এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবে এড়াতে পারেন না।  তিনি যদি দেখেন যে একজন মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় চালাতে পারছে না,তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে।সেটা না করে তাকে যদি বসিয়ে রাখেন এবং ব্যর্থতার নাটক দেখতে থাকেন; তাহলে এই দায়ভার আপনি এড়াতে পারেন না।আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি তো বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন।কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না।আমরা তাকে আহবান করব তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহবায়ক বাকের মজুমদার প্রমুখ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খয়রাত হোসেন আটক

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা।গতকাল শনিবার ২২ শে আগস্ট রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।কোতোয়ালি থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খয়রাত হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।অদ্য রবিবার বেলা পৌনে ১২টার দিকে ওসি বলেন তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল,ভোট দেওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বক্তব্যের একপর্যায়ে কয়েকবার কেঁদে ফেলেন তিনি।আবেগঘন কণ্ঠে নেতাকর্মীদের কাছে দোয়া কামনার পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান।তার বক্তব্য ঘিরে সভাকক্ষে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।অদ্য বুধবার ১৯ শে আগস্ট জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকটি অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় শুরু হওয়া সভা চলে প্রায় দেড় ঘণ্টা।জানা যায় সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন।তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন এবং মির্জা ফখরুল ইসলামের পক্ষে ভোট চান।তিনি সংসদ সদস্যদের জানান আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল ইসলাম নিজেও ভোট দেবেন।রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।কান্নাজড়িত কণ্ঠে দোয়া চাইলেন ফখরুলএরপর বক্তব্য দিতে দাঁড়ান বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য, বক্তব্যের শুরুতেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও।বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। দায়িত্ব পালনের সময়ে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানান।তিনি বলেন দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান।একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান কয়েক মিনিটের বক্তব্যে চার-পাঁচবার কেঁদেছিলেন মির্জা ফখরুল।এতে সভাকক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি, নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ

পল্লব চক্রবর্তী, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিতে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অদ্য বুধবার ১৯ শে আগস্ট ব্রাহ্মণবাড়িয়া শহরে আয়োজিত এ র‍্যালিতে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র,মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।র‍্যালিতে নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে উঠে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  ব্রাহ্মণবাড়িয়া - ১ এর এমপি জনাব এম এ হান্নান নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

কোন পোস্ট নেই !
কোন পোস্ট নেই !
কোন পোস্ট নেই !
মধ্যরাতে গুয়াবাড়িয়ার হাটে-বাজারে পান্না হাজারী,বুকে জড়িয়ে নিলেন সাধারণ মানুষকে

মধ্যরাতে গুয়াবাড়িয়ার হাটে-বাজারে পান্না হাজারী,বুকে জড়িয়ে নিলেন সাধারণ মানুষকে

মোঃ রিমন,মুলাদী,বরিশাল।  দিন নয়,রাতেও থেমে নেই প্রচারণা। আসন্ন স্থানীয় নির্বাচনে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মাহামুদ হোসেন পান্না হাজারী গভীর রাত পর্যন্ত চালাচ্ছেন গণসংযোগ।গতজাক শুক্রবার রাতে গুয়াবাড়িয়া  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও মুদি দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি কাউকে বুকে জড়িয়ে নেন, কারো সাথে হাত মেলান, মুরুব্বিদের সাথে বসে কথা বলেন।চায়ের দোকান থেকে মুদি দোকান ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবি-টুপি পরা জনাব মাহামুদ হোসেন পান্না হাজারী একটি চায়ের দোকানে বয়স্ক মুরুব্বিকে বুকে জড়িয়ে ধরেছেন।অন্য ছবিতে লুঙ্গি পরা এক চা বিক্রেতার সাথে কোলাকুলি করছেন। আবার মুদি দোকানে বসে থাকা মুরুব্বিদের সাথে হাত মেলাচ্ছেন ও দোয়া চাচ্ছেন।দোকানে বসে থাকা এক বৃদ্ধ বলেন "পান্না ভাই আমাদের বুকে টেনে নিছে।এমন আপন করে আগে কেউ কথা বলেনি"।তার বক্তব্য গণসংযোগকালে পান্না হাজারী বলেন "আমি আপনাদের সন্তান। আমি নেতা হতে আসিনি,সেবক হতে এসেছি। আপনারা দোয়া করবেন,পাশে থাকবেন।নির্বাচিত হলে গরিবের হক ১০০% গরিবের হাতেই পৌঁছে দেব।স্থানীয়রা জানান বেশিভাগ মানুষ দিনের বেলা মাঠে-ঘাটে কাজে থাকেন,তাই রাতে বাজারে এসে সবার সাথে দেখা করছেন তিনি।তার এই ব্যতিক্রমী প্রচারণায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

‘রেলমন্ত্রীর ভাই’ পরিচয়টি মিথ্যা, দাবি শিক্ষা কর্মকর্তার

‘রেলমন্ত্রীর ভাই’ পরিচয়টি মিথ্যা, দাবি শিক্ষা কর্মকর্তার

'৮ বছর দিনাজপুর বোর্ডে থাকা আওয়ামী লীগের রেলমন্ত্রী সুজনের ভাই এবার বোর্ডের কলেজ পরিদর্শক’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘মিথ্যা, অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ দাবি করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের নবনিযুক্ত কলেজ পরিদর্শক মো. মানিক হোসেন। তাঁর দাবি, সাবেক রেলমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে তাঁর কোনো পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক নেই। এমনকি তাঁর শিক্ষা জীবনের কোনো পর্যায়েও ছাত্রলীগের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না।গত ২৩ সেপ্টেম্বর ‘শিক্ষা সংবাদ ডটকম’-এ প্রকাশিত ওই প্রতিবেদনে মানিক হোসেনকে নূরুল ইসলাম সুজনের আপন চাচাতো ভাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সুজনের সুপারিশে মানিক হোসেন টানা আট বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে দায়িত্ব পালন করেছেন এবং এবার তিনি বোর্ডের কলেজ পরিদর্শক পদে পদায়ন পেয়েছেন।তবে মানিক হোসেন লিখিত প্রতিবাদে এসব তথ্য অস্বীকার করেছেন। তিনি বলেন, নূরুল ইসলাম সুজনের সঙ্গে তাঁর কোনো পারিবারিক সম্পর্ক নেই। একই অঞ্চলে বাড়ি হওয়ার কারণে সামাজিকভাবে পরিচয় থাকলেও সেটিকে পারিবারিক আত্মীয়তার সম্পর্ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। ছাত্রলীগের সঙ্গেও তাঁর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেন তিনি।মানিক হোসেনের ভাষ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে দায়িত্ব পালনকালে তিনি সরকারি বিধিবিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব পালন করেছেন। সাবেক রেলমন্ত্রী সুজনের কোনো সুপারিশ, প্রভাব বা হস্তক্ষেপে তাঁর ওই পদায়ন হয়নি। বর্তমান কলেজ পরিদর্শক পদে পদায়নও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে বলে দাবি তাঁর।প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বোর্ডে প্রভাব বিস্তার, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণে রাখা এবং আট বছরে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মানিক হোসেন এসব অভিযোগকে ভিত্তিহীন ও প্রমাণবিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, এসব গুরুতর অভিযোগের পক্ষে প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য দলিল, সুনির্দিষ্ট তথ্য বা যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।তিনি আরও দাবি করেন, দিনাজপুর শিক্ষা বোর্ডে তাঁর যোগদান ও বিদায়ের সময় পরিবেশ ছিল স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ। ২০২৪ সালের ১২ মার্চ তিনি সম্মানজনক পরিবেশে বোর্ড থেকে বিদায় নেন। তাঁর দাবি, দীর্ঘ দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধার।বর্তমান পদায়ন নিয়ে বিশেষ কোনো সুপারিশ ছিল কি না এমন প্রশ্নের জবাবে অবশ্য মানিক হোসেন বিশেষ সুপারিশ থাকার কথা স্বীকার করেছিলেন বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কার সুপারিশে পদায়ন হয়েছে, সে বিষয়ে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।অন্যদিকে, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান মূল প্রতিবেদনে বলেছেন, বিগত সরকারের সময়ে সুবিধাভোগী কোনো কর্মকর্তার পুনরায় একই শিক্ষা বোর্ডে গুরুত্বপূর্ণ বা লাভজনক পদে পদায়ন কীভাবে হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বিষয়টি তদন্তের আশ্বাস দেন।মানিক হোসেন তাঁর লিখিত প্রতিবাদে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সম্পর্কে প্রকাশিত তথ্য পুনরায় যাচাই এবং প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, প্রকাশিত প্রতিবেদনের কারণে তাঁর পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

কোন পোস্ট নেই !
কোন পোস্ট নেই !
তীব্র তাপদাহ ও বৃষ্টির ঘাটতিতে মিরপুরে পাটের ফলনে বিপর্যয়,লোকসানের মুখে কৃষক ‎

তীব্র তাপদাহ ও বৃষ্টির ঘাটতিতে মিরপুরে পাটের ফলনে বিপর্যয়,লোকসানের মুখে কৃষক ‎

মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,‎ কুষ্টিয়া। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার কুর্শা  ইউনিয়নে চলতি মৌসুমে পাটের আবাদ তুলনামূলক বেশি হলেও আশানুরূপ ফলন না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।তীব্র তাপদাহ ও সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন তারা।‎স্থানীয় কৃষকদের ভাষ্য আগে যেখানে প্রতি বিঘা জমিতে ১৬ থেকে ১৮ মণ পাট উৎপাদন হতো,সেখানে এবার ফলন নেমে এসেছে মাত্র ৭ থেকে ৮ মণে।বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হলেও উৎপাদন খরচের সঙ্গে সেই দামের কোনো সামঞ্জস্য নেই। ফলে লোকসানের মুখে পড়েছেন অধিকাংশ পাটচাষি।‎‎কৃষকদের অভিযোগ,সার,বীজ,শ্রমিক ও অন্যান্য উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ফলন কমে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মৌসুমে অনেকেই পাট চাষ কমিয়ে দেওয়া কিংবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন।‎ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা,উৎপাদন ব্যয় বিবেচনায় প্রণোদনা প্রদান এবং কৃষিবান্ধব নীতি গ্রহণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিক সরকার। তাদের আশা, যথাযথ উদ্যোগ নেওয়া হলে দেশের অন্যতম অর্থকরী ফসল পাটচাষ আবারও লাভজনক হয়ে উঠবে।

ওটিটিতে যা দেখবেন

ওটিটিতে যা দেখবেন

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ।বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারী, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।

কোন পোস্ট নেই !
কোন পোস্ট নেই !
কোন পোস্ট নেই !