ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

রংপুর

ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইএসডিও কর্মী নিহত

মোঃ তোফাজুল ইসলাম মুন্না,ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় রিপন চন্দ্র নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর (ESDO) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের হাজীর মোড় এলাকায় হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় সকালে রিপন চন্দ্র মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।এ সময় হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওতে মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এদিকে কর্মজীবনে নিয়োজিত একজন মানুষের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন,সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সহকর্মীদের কাছে তাঁর এই মৃত্যু গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি পরবর্তী সময়ে হালনাগাদ করা হবে।

ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইএসডিও কর্মী নিহত