তালাকের পর অন্তরঙ্গ ভিডিও প্রকাশ,ঠাকুরগাঁওয়ের খালিদ গ্রেফতার
মোঃ তোফাজুল ইসলাম মুন্না,ঠাকুরগাঁও।
বিয়ের পর স্ত্রীকে তালাক দেওয়ার পর তাঁর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের খালিদ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায় চলতি বছরের ১৫ মার্চ খালিদ পারভেজের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন স্ত্রীকে না জানিয়ে তাঁকে তালাক দেন খালিদ।
অভিযোগ রয়েছে তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন