ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত,সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ,সেক্রেটারি মহিউদ্দিন নিজামী
আনোয়ার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম।ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অদ্য বৃহস্পতিবার ১৯ শে নভেম্বর ২০২৬ ইং বিকেল সাড়ে ৩ টায় মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন নিজামীর সঞ্চালনায় এবং মাওলানা ফয়জুল কবীর পারভেজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মহিউদ্দীন আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি জসিম উদ্দিন।সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৭-২০২৮ ইং সেশনের জন্য মাওলানা ফয়জুল পারভেজকে সভাপতি এবং মহিউদ্দিন নিজামীকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।