ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

রাজশাহীতে মা'আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জি.আর রৌনক,রাজশাহী। রাজশাহীতে মা'আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনার,সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২৬ ইং ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও গতিশীল করেছে। শিক্ষা, চকিৎসা ও যোগাযোগসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ভূমিকা রয়েছে।তবে এর নেতিবাচক দিকগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। ডিজিটাল প্রযুক্তির সুফল সচেতনভাবে গ্রহণ করতে হবে এবং ক্ষতিকর দিকগুলো পরিহার করতে হবে।বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।রাসিক প্রশাসক বলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তাঁর গৃহীত উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।তিনি আরও বলেন রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক,নিরাপদ ও বাসযোগ্য এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার মুফাসসির হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মোঃ আবুল কাশেম।এ সময় মা'আরিফুল কুরআন একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম,রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি,দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ,মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সারোয়ার পারভেজ রকি,১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোস্তাকিন পিংকু, যুবনেতা আবির হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে মা'আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান