ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেইঃ আবু সায়েম সরকার

করেসপন্ডেন্ট,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম পগাইল দাখিল মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশে জমজমাট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু সায়েম সরকার।প্রধান অতিথির বক্তব্যে আবু সায়েম সরকার বলেন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্যবোধ গড়ে তোলে।তিনি আরও বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এজন্য স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।স্থানীয়দের মতে,এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি গ্রামীণ ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেইঃ আবু সায়েম সরকার