ঢাকা   রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের মিছিল,৬ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা পৃথক দুটি মিছিল করেছেন।এ সময় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গতকাল শনিবার ৫ ই সেপ্টেম্বর বিকালে শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি গ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন।মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে রতন।মিছিল শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। পরে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।পুলিশ জানায় মিছিলের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।এ সময় মিছিলে অংশ নেওয়া ছয়জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- ফারুক মাতবর,ওমর ফারুক, রাকিবুল সরদার, আসিফ সরদার, বিল্লাল সরদার ও সুজন দেওয়ান। তারা যুবলীগের কর্মী বলে জানা গেছে।অন্য দিকে অদ্য রবিবার দুপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তা ফেসবুকে ভাইরাল হয়।  জানা গেছে আজ দুপুরে শরীয়তপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল করেন।মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকাও ছিল।মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান সামনে থেকে স্লোগান দেন। অন্য নেতাকর্মী ও সমর্থকেরা তার সঙ্গে স্লোগান দেন।পালং মডেল থানা ওসি শাহ আলম বলেন আটক ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আজকের মিছিলের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। ভিডিওগুলো সংগ্রহ করে মিছিলকারীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের মিছিল,৬ গ্রেফতার