চেয়ারম্যান পদে প্রচারণায় জাকির হোসেন বাবু, লিফলেট বিতরণ ও মতবিনিময়
মোঃ মামুন,নারায়ণগঞ্জ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে,নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা ও নির্বাচনী আলোচনা ততই বাড়ছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ,প্রচার-প্রচারণা এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে।এরই ধারাবাহিকতায় শনিবার ৩১ অক্টেবর জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু।গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে উপস্থিত লোকজনের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।এ সময় জাকির হোসেন বাবু বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি জামপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান। সাধারণ মানুষের মতামত, প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও পরিকল্পিত ইউনিয়ন গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।গণসংযোগ চলাকালে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে তাঁর কথা বলতে দেখা যায়।এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত থাকে।জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের এমন গণসংযোগ ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।