ঢাকা   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচন,আজিজুল হক ফকিরকে ঘিরে মাঠ পর্যায়ে আলোচনা

আল আমিন হাওলাদার, নেত্রকোনা।নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার,পাড়া-মহল্লা ও স্থানীয় মানুষের আড্ডায় এখন ঘুরেফিরে আসছে নির্বাচনের প্রসঙ্গ। কে হবেন আগামী দিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কার হাতে থাকবে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার দায়িত্ব,কে পারবে দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে। এসব নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছে দীর্ঘদিনের বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আলহাজ্ব মোঃ আজিজুল হক ফকিরের নাম। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক অভিজ্ঞতা,শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ককে ঘিরে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তাঁকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বিরিশিরি ইউনিয়নের একটি বড় অংশ। বিশেষ করে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। এনিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত আলহাজ্ব মোঃ আজিজুল হক ফকির নিজে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তারপরও তাঁকে ঘিরে স্থানীয় মানুষের আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে।ছাত্ররাজনীতি থেকে ইউনিয়ন নেতৃত্বে দীর্ঘ পথচলা : আলহাজ্ব মোঃ আজিজুল হক ফকিরের পিতার নাম হাজী মোঃ সব্দুল ফকির। তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ থেকে ১৯৯১-৯২ ইং শিক্ষাবর্ষে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলার সূচনা হয় ১৯৮৬ ইং সালে দুর্গাপুর কলেজ শাখা ছাত্রদলের ফরিদ-মিল-পিন্টু পরিষদের সদস্য হিসেবে।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ধাপে ধাপে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে বিরিশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৩ সালে বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনোনীত হন। ২০০৮ সালে পুনরায় আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং একই বছর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন।পরবর্তী সময়ে ২০২১ সালে দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, ২০২২ সালে বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ২০২৫ ইং সালে পুনরায় বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন শিক্ষক আজিজুল হক ফকির।এছাড়াও ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির রাজনীতি করার কারণে অসংখ্য মামলার আসামি তিনি।রাজনৈতিক জীবনের দীর্ঘ এই পথচলায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক ও সামাজিক সম্পৃক্ততা বজায় রেখেছেন তিনি।তাঁর পরিচিতজনদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড তাঁকে ইউনিয়নের মানুষের কাছে পরিচিত একটি মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।শিক্ষা বিস্তারেও রয়েছে সম্পৃক্ততাঃরাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা বিস্তারেও রয়েছে তাঁর বিশেষ সম্পৃক্ততা। তিনি বিরিশিরি ইউনিয়নের কাবাশকাটিয়ায় অবস্থিত দি লাইসিয়াম চাইল্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার পাশাপাশি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতেও ভূমিকা রেখে চলেছেন।মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পরিচিতিঃস্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলহাজ্ব মোঃ আজিজুল হক ফকির এলাকায় একজন সহজ-সরল, অমায়িক ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। যেকোনো প্রয়োজনে অনেকেই তাঁকে পাশে পান বলে জানান স্থানীয়রা। সুখে-দুঃখে মানুষের খোঁজখবর নেওয়া, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তাঁর প্রতি স্থানীয়দের একটি অংশের আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে।স্থানীয়দের বড় একটি অংশের দাবি, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত কোনো কলঙ্কজনক কর্মকাণ্ডের অভিযোগ তাঁদের জানা নেই। তাঁদের প্রত্যাশা, ইউনিয়নের নেতৃত্বে এমন একজন মানুষ আসুক, যিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াবেন এবং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করবেন।বিরিশিরি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দাখিনাইল, শিরবির, কাবাশকাটিয়া, বাড়ইকান্দি ও শিমুলতলীসহ বেশ কয়েকটি এলাকায় আলহাজ্ব মোঃ আজিজুল হক ফকিরকে নিয়ে আলোচনা রয়েছে। এসব এলাকার অনেক বাসিন্দাই তাঁকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় তাঁদের প্রত্যাশার কথা উঠে এসেছে। তারা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকা একজন ব্যক্তি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থাকেন এমন একজন জনপ্রতিনিধিই হিসেবে আজিজুল হক ফকির তাদের পছন্দের তালিকায় রয়েছে।উন্নয়ন ও সরকারি সুবিধার সুষম বণ্টন চান এলাকাবাসীঃ এলাকাবাসীর বড় একটি অংশই মনে করেন, বর্তমান সময়ে বিরিশিরি ইউনিয়নের জন্য এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি শুধু নির্বাচনের সময় নয়, বরং বছরের প্রতিটি সময় সাধারণ মানুষের খোঁজখবর রাখবেন। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার এবং সুষম বণ্টন নিশ্চিত করবেন। বিশেষ করে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যেন প্রকৃত গরিব, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তাঁদেরএকজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা শুধু উন্নয়নমূলক কাজ নয়; বরং বিপদে-আপদে পাশে পাওয়া, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সবার জন্য সমানভাবে কাজ করার মানসিকতা। তাঁদের মতে, আলহাজ্ব আজিজুল ফকিরের মতো জনসম্পৃক্ত একজন মানুষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে এসব প্রত্যাশা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। সেজন্য বিএনপির কাছে আজিজুল হক ফকিরকে দলীয় মনোনয়ন দেয়ার জোর দাবি জানাচ্ছি আমরা।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর বড় একটি অংশ বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন, বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মোঃ আজিজুল হক ফকিরকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য। আমরা মনে করি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি সাংগঠনিক সম্পৃক্ততা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক পরিচিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কে সবকিছু বিবেচনায় তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা। তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আজিজুল হক ফকির বলেন, দল যদি তাঁর প্রতি বিশ্বাস ও আস্থা রাখে এবং দুর্গাপুর-কলমাকান্দার সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় তাঁকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন, তাহলে তিনি অবশ্যই বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।সব মিলিয়ে বিরিশিরি ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে চায়ের দোকান, হাটবাজার ও পাড়া-মহল্লায় যে আলোচনা শুরু হয়েছে, তাতে আলহাজ্ব মোঃ আজিজুল হক ফকিরের নাম বিশেষভাবে উঠে আসছে। একদিকে বিভিন্ন এলাকার বাসিন্দাদের তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখার আগ্রহ, অন্যদিকে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা সব মিলিয়ে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা।

বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচন,আজিজুল হক ফকিরকে ঘিরে মাঠ পর্যায়ে আলোচনা