অল ফিজিক্যাল এ্যাডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে আশিকুর রহমান
মোঃ জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের কৃতী সন্তান জনাব মোঃ আশিকুর রহমান অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য-৪ (কুমিল্লা শিক্ষা অঞ্চল) নির্বাচিত হয়েছেন।তাঁর এ অর্জনে শিক্ষক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।মোঃ আশিকুর রহমান বর্তমানে বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি শারীরিক শিক্ষা ও ক্রীড়া সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজ এলাকায় পরিচিতি অর্জন করেছেন।একটি গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়াকে তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।তাঁদের মতে,এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সম্মান ও স্বীকৃতিই নয়,বরং বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের জন্যও গর্বের বিষয়। তাঁর এ নির্বাচনের মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লা শিক্ষা অঞ্চলের শারীরিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিনিধিত্ব করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।এলাকাবাসী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন নতুন দায়িত্বে থেকে তিনি শারীরিক শিক্ষা শিক্ষকদের পেশাগত স্বার্থ,পারস্পরিক ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তাঁর আন্তরিকতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা তাঁদের।এদিকে মোঃ আশিকুর রহমানের এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা।তাঁরা তাঁর আগামী দিনের কর্মজীবন ও সাংগঠনিক দায়িত্ব পালনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।