ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কাজিপুরের সোনামুখী মেলায় আজ আসছেন চিত্রনায়ক মেহেদী হাসান

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় শুরু হয়েছে নতুন এক আমেজ। মেলার প্রধান আকর্ষণ হিসেবে ‘দি নিউ লাকি সার্কাস’-এ যোগ দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মেহেদী হাসান। ৪ ও ৫ তারিখ (বৃহস্পতি ও শুক্রবার) মেলা প্রাঙ্গণে দর্শক মাতাতে সরাসরি উপস্থিত থাকছেন এই তারকা।গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় চিত্রনায়ক মেহেদী হাসানের আগমনকে কেন্দ্র করে সোনামুখী ও আশেপাশের এলাকায় ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।বিশেষ করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ রূপালী পর্দার প্রিয় নায়ককে সামনাসামনি দেখার এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না।মেলা উদযাপন কমিটির এক সদস্য জানান "সোনামুখী মেলা ৩০০ বছরের  ঐতিহ্য।এবার চিত্রনায়ক মেহেদী হাসানের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ আরও জমজমাট হয়ে উঠেছে। দর্শকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে"।দি নিউ লাকি সার্কাস’ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, চিত্রনায়ক মেহেদীর মনোজ্ঞ পরিবেশনার পাশাপাশি সার্কাসে রয়েছে দেশ-বিদেশের কুশলীদের রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর শারীরিক কসরত। দুই দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনীতে দুপুর তিন থেকে শো শুরু হয়ে রাত ১২পর্যন্ত চলবে। মেলায় আগত দর্শনার্থীরা এই আয়োজনকে কেন্দ্র করে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।

কাজিপুরের সোনামুখী মেলায় আজ আসছেন চিত্রনায়ক মেহেদী হাসান