ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
দৈনিক প্রথম সকাল

২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল ২৯ হাজার ১৩৮ টাকা

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।মাগুরায় ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও ২৯ হাজার ১৩৮ টাকা বিলের কাগজ পেয়েছেন এক গ্রাহক।পল্লী বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করতে গেলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে বিল গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা বিলটি যাচাই করে সংশোধন করে দেন।অদ্য শুক্রবার ২ রা অক্টোবর মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্লা (৫৫) গণমাধ্যমকে বিষয়টি জানান।বাবু মোল্লা জানান দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসতো।কিন্তু এবার বিলে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে ২৯ হাজার ১৩৮ টাকা বিল করা হয়।বিল সংশোধন করার পর গত তিন মাসের বকেয়াসহ চলতি মাসের মোট বিল দেখানো হয় ৭০৫ টাকা।এর সঙ্গে বিলম্ব বিল যুক্ত হয়ে মোট পরিমাণ দাঁড়ায় ৭১২ টাকা।সংশোধিত বিলে বিল পরিশোধের শেষ তারিখ হিসেবে ৬ অক্টোবর ২০২৬ উল্লেখ করা হয়েছে।মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা এস এম শাহিন আহসান বলেন বিলের কাগজ না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। পুরোনো কোনও বিলের টাকা যুক্ত হতে পারে। তবে ২০ ইউনিটের বিল এত টাকা হওয়ার কথা নয়।এর আগে একই জেলায় ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকার বিল আসার ঘটনায় দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছিল। এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়।

২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল ২৯ হাজার ১৩৮ টাকা