ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জের নতুন সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সালমান আহমদ সুজন
আমির হোসেন,সুনামগঞ্জ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ ইং সেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এম সালমান আহমদ সুজন।গত ১৬ ই নভেম্বর সুনামগঞ্জের কুতুবপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাছুম আহমদ এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হোসাইন আহমদের নেতৃত্বাধীন নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব প্রদান করা হয়েছে।মাওলানা এম সালমান আহমদ সুজন দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন,ধর্মীয় শিক্ষা,দাওয়াতি কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক।ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকার পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তোলার প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন।সাংগঠনিক দায়িত্ব লাভের পর সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন,তাঁর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের আন্তরিক সহযোগিতা,গঠনমূলক পরামর্শ ও দোয়া কামনা করেছেন।