ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

উত্তরের জনপদে শীতের আগমন,ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ

​মোঃ আরফান আলী,ঠাকূরগাঁও। ঠাকূরগাঁও ​উত্তরের হিমালয় পাদদেশ ঘেঁষে অবস্থিত জেলাগুলোতে শীতের আমেজ শুরু হয়েছে। পঞ্চগড়, ঠাকূরগাঁও, নীলফামারী, দিনাজপূর, রংপূর, কুড়িগ্রাম ও লালমনিরহাট -এই জেলাগুলোতে শীতের প্রকোপ বরাবরই একটু বেশি থাকে। হিমালয়ের ঠান্ডা হাওয়া আর শৈত্য প্রবাহের কারণে এ অঞ্চলের মানুষকে শীতের শুরুতেই বেশ লড়াই করতে হয়।​ভোরবেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকে যে, গাছপালা, তরুলতা ও ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির জমে চারপাশ স্নিগ্ধ রূপ নেয়। তবে সকালের দিকে সূর্যের উষ্ণতা বেশ কম অনুভূত হওয়ায় হাড়কাঁপা ঠান্ডা জেঁকে বসে।​শীতের এই সময়ে উত্তর জনপদের জনজীবনে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়​চলাচলে বিঘ্নঃঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দৃষ্টিসীমা কমে যায়। ফলে অন্যান্য সময়ের তুলনায় এ সময় সড়ক ও রেল দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।​জনজীবন ও কর্মব্যস্ততাঃ  প্রচণ্ড ঠান্ডার কারণে সকালে সাধারণ মানুষের চলাচল কিছুটা কমে যায়। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের কর্মজীবী মানুষকে কাজের সন্ধানে শীত উপেক্ষা করেই বাইরে বের হতে হয়।​স্থানীয়রা বলছেন শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জনজীবনে স্থবিরতা এলেও প্রকৃতির এই রূপ উত্তরাঞ্চলের শীতের চিরচেনা এক দৃশ্য।

উত্তরের জনপদে শীতের আগমন,ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ