নাসিরনগরে দেশীয় মাছের শুকটি তৈরি কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় জেলেরা
এস এম সফিক,করেসপন্ডেন্ট,নাসিরনগর,ব্রাক্ষনবাড়ীয়া। ব্রাক্ষনবাড়ীয়া জেলা হাওর বেস্ঠিত নাসিরনগরে মিদির হাওরের ও লংগন নদী পানি কমে যাওয়ার সাথে সাথে পেশাজীবি জেলেদের হাতে ব্যাপক হারে ধরা পড়ছে বিভিন্ন জাতীয় দেশীয় মাছ।আর এই মাছ থেকে তৈরি হচ্ছে বিভিন্ন শুকটি।বিশেষ করে পুটি মাছ থেকে তৈরি হচ্ছে চেপা শুকটি।চেপা শুটকি নাসিরনগর উপজেলা একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় পুরনো খাবার।সরজমিনে গিয়ে দেখা যায় নাসিরনগর উপজেলা সদরে গাংকুল পাড়া লাংগন নদীর তীরে ও আশে পাশে জেলেরা বংশপরস্পর এই শুকটি তৈরি কাজে ব্যস্ত।এখানকার শুটকি শিল্পের সুনাম জেলা হতে সারা দেশে সরবরাহ করে তার খ্যাতি রয়েছে।স্থানীয় জেলেরা জানান আমাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি বাশে মাছা বেধে মাটির পাতিল আর কলস দিয়ে চেপা শুকটি তৈরি করে থাকি।বিভিন্ন সময়ে সরকারি পৃস্টপোষকতার অভাবে আমরা শুকটি বিক্রি ক্ষেএে ন্যায্য মূল্য থেকে বন্চিত হই।জেলেরা জানান সরকার আমাদের প্রতি আন্তরিক হলে নাসিরনগরে সম্ভনাময় শুকটি শিল্প গড়ে উঠতে পারে।