লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে তিন লদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ ইং শুরু
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট। "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ইং।আজ মঙ্গলবার ১৯ ই মে সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।উদ্বোধনের আগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি,আর,সারোয়ার'র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়,যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে সরকারের ভার্চুয়াল উদ্বোধনী বক্তব্য প্রদর্শনের পর মূল আলোচনা সভা শুরু হয়।সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।তিনি বলেন বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল করার মাধ্যমে জনগণের ভোগান্তি কমিয়ে সেবা সহজলভ্য করার কাজ করছে।ই-নামজারি,অনলাইন ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ভূমিসেবা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দালালচক্র রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।নাগরিকরা প্রয়োজনে ১৬১২২ নম্বরে ফোন করে ভূমি সংক্রান্ত সেবা ও অভিযোগ জানাতে পারবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন,সিভিল সার্জন ড.আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন-প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মেলা প্রাঙ্গণে প্রথম দিনেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।দর্শনার্থীরা সহজেই ভূমি উন্নয়ন কর,খতিয়ান ও ই-নামজারি সংক্রান্ত সেবা ও পরামর্শ গ্রহণ করছেন।আয়োজকরা জানিয়েছেন মেলা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।