এম এ হান্নান এমপির উপস্থিতিতে নাসিরনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য "শোভাযাত্রা”
পল্লব চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।অদ্য শুক্রবার ৪ ঠা সেপ্টেম্বর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হান্নান এমপি।তিনি জন্মাষ্টমী উপলক্ষে নাসিরনগর সকল সনাতনী সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এবং নাসিরনগর উপজেলার সকল সম্প্রদায়ের সম্প্রতির এক বন্ধন বলে উল্লেখ করেন। শোভাযাত্রায় নাসিরনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, গৌড় মন্দির কমিটির নেতৃবৃন্দ, শ্রী লোকনাথ মন্দির কমিটির নেতৃবৃন্দ।এছাড়া পশ্চিমপাড়া গীতা সংঘ, মাখলপাড়া গীতা সংঘ,নাসিরনগর ছাত্র হিন্দু মহাজোটের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রাটি নাসিরনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, কীর্তন ও নানা আয়োজনে অংশ নেন।শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।আয়োজকরা জানান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নাসিরনগরে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তারা।বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাসিরনগরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।