ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে তিন শ্রমিক নেতা আটক,মুক্তির দাবি বিভিন্ন সংগঠনের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে তিন শ্রমিক নেতা আটক,মুক্তির দাবি বিভিন্ন সংগঠনের
পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে তিন শ্রমিক নেতা আটক,মুক্তির দাবি বিভিন্ন সংগঠনের

জীবন দেওয়ান উজ্জ্বল,নিজস্ব প্রতিবেদক। 

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে উসকানি দেওয়ার অভিযোগ ও অন্যান্য ঘটনায় তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে শ্রমিক নেতাদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী আটক শ্রমিক নেতারা হলেন-জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শামীম এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী।

জানা গেছে মোঃ হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ আটক করে।অন্যদিকে মোঃ শামীম ও মোঃ মনসুর আলীকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়।এদিকে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সরকার গঠিত ছয় সদস্যের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল আখতার।তিনি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনও মজুরি বোর্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

অন্য দিকে শ্রমিক অসন্তোষ নিরসন,শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং মালিক-শ্রমিকের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন শ্রমিক নেত্রী নাজমা আক্তার,আবুল হোসাইন ও লাভলী ইয়াসমিন।শ্রমিক সংগঠনগুলোর নেতাদের দাবি, শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে কোনো শ্রমিক নেতা যেন হয়রানির শিকার না হন,তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আটক নেতাদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তাঁরা।

পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই শ্রমিকদের ন্যায্য দাবি, মালিকপক্ষের স্বার্থ এবং শিল্পের স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আটক শ্রমিক নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে তিন শ্রমিক নেতা আটক,মুক্তির দাবি বিভিন্ন সংগঠনের

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত