ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ময়মনসিংহ

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১

মকবুল হোসেন,ময়মনসিংহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এর মাদক বিরোধী অভিযানে ২১৪পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর তত্ত্বাবধানে জেলার নান্দাইল মডেল থানাধীন ছনাটিয়া গ্রামস্থ আসামীর বসতঘরে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে মোঃ টিপু সুলতান (৩০), পিতা- মৃত শামছুল হক, মাতা- মৃত রেহানা খাতুন,সাং- ছনাটিয়া,ওয়ার্ড নং- ০৫, ইউ.পি- ০১নং বীরবেতাগৈর,থানা- নান্দাইল মডেল, জেলা- ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।তারনিকট থেকে মোট ২১৪(দুইশত চৌদ্দ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১