ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ঘাগড়া পোড়াবাড়ীয়ায় মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘাগড়া পোড়াবাড়ীয়ায় মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
ঘাগড়া পোড়াবাড়ীয়ায় মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ। 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ ই নভেম্বর শুক্রবার সারাদিন ব্যাপী বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে মাদরাসায় প্রাঙ্গণে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ ইং শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।এছাড়াও বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিগত দিনের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়া শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দিতে এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার, বৃত্তি ও স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সমবেত পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ, মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার শিক্ষক মন্ডলী, এলাকার  মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শেষপর্বে জুমার নামাজের পর সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

বিষয় : সারাদেশ ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


ঘাগড়া পোড়াবাড়ীয়ায় মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

মকবুল হোসেন,ময়মনসিংহ। 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ ই নভেম্বর শুক্রবার সারাদিন ব্যাপী বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান খান রানা'র সার্বিক তত্ত্বাবধানে মাদরাসায় প্রাঙ্গণে এ অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদরাসায় ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬-২৭ ইং শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সহ বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।এছাড়াও বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, বিগত দিনের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়া শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতি দিতে এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার, বৃত্তি ও স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত সমবেত পুরুষ ও মহিলা অভিভাবকবৃন্দ, মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার শিক্ষক মন্ডলী, এলাকার  মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শেষপর্বে জুমার নামাজের পর সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত