এমপি রুবেলের ছবি ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, অমান্য করলে ব্যবস্থা
আল আমিন,শেরপুর।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলের ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও যেকোনো ধরনের প্রচারসামগ্রী তৈরি ও প্রদর্শনের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, সাবেক দলীয় পদধারী অথবা বর্তমানে দলীয় পদে দায়িত্ব পালন করছেন-এমন নেতাকর্মী ছাড়া অন্য কেউ সংসদ সদস্যের ছবি ব্যবহার করে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার কিংবা প্রচারসামগ্রী তৈরি বা প্রদর্শন করতে পারবেন না।
এ নির্দেশনা অমান্য করে কেউ ব্যক্তিগত উদ্যোগে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে প্রচারসামগ্রী তৈরি বা প্রদর্শন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল স্বাক্ষরিত বিশেষ নির্দেশনায় এ কথা জানানো হয়।
আপনার মতামত লিখুন