প্রতিষ্ঠা বার্ষিকীতে নাসিরনগরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেতৃত্ব এমপি এমএ হান্নান
পল্লব চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য জনাব এম এ হান্নানের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।অদ্যমঙ্গলবার ১ লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি নাসিরনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়। স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো।
শোভা যাত্রায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এম এ হান্নান।
শোভা যাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় এসব কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয় : সারাদেশ বিএনপি ব্রাহ্মণবাড়িয়া
আপনার মতামত লিখুন