ঢাকা   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত

মোঃ মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জমিতে পাকা ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় রামপুর গ্রামের মোঃ কয়ছার,মোঃ আফছার, মোঃ লুৎফর,মোছাঃ আমিতন ও মোছাঃ নুরজা বেগমের কাছ থেকে মৌজা রামপুরের ৬১১/৬১২ নম্বর খতিয়ানের ৬১১, ১১৮৩ ও ১২২৯ নম্বর দাগে মোট ৩৫.১৬ শতাংশ জমি ক্রয় করেন মৃত হাফেজ আলীর ছেলে মোঃ হামেদ আলী। এরপর থেকে তিনি ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন।

অভিযোগ রয়েছে অদ্য সোমবার ৯ ই নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে মোঃ কয়ছারের নেতৃত্বে একদল লোক পূর্বপরিকল্পিতভাবে হাসুয়া, রামদা,শুলফিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামেদ আলীর ক্রয়কৃত জমিতে গিয়ে পাকা ধান কাটতে বাধা দেন।

এ সময় মোঃ ইউসুফ নামে এক যুবক মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেন এবং তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ইউসুফের পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে সেখানে উপস্থিত হলে তাঁদের ওপরও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহতরা হলেন - মোঃ আবু তালেব, মোঃ ইসমাইল,মোঃ নকিমউদ্দিন,মোঃ সনি মন্ডল, মোছাঃ নুরনাহার বেগম,মোঃ সাইদুর রহমান ও মোঃ ইউসুফ মন্ডল। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মোঃ আজহারুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ ও তদন্তের বিস্তারিত জানা যায়নি।

বিষয় : গাইবান্ধা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জমিতে পাকা ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় রামপুর গ্রামের মোঃ কয়ছার,মোঃ আফছার, মোঃ লুৎফর,মোছাঃ আমিতন ও মোছাঃ নুরজা বেগমের কাছ থেকে মৌজা রামপুরের ৬১১/৬১২ নম্বর খতিয়ানের ৬১১, ১১৮৩ ও ১২২৯ নম্বর দাগে মোট ৩৫.১৬ শতাংশ জমি ক্রয় করেন মৃত হাফেজ আলীর ছেলে মোঃ হামেদ আলী। এরপর থেকে তিনি ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন।

অভিযোগ রয়েছে অদ্য সোমবার ৯ ই নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে মোঃ কয়ছারের নেতৃত্বে একদল লোক পূর্বপরিকল্পিতভাবে হাসুয়া, রামদা,শুলফিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামেদ আলীর ক্রয়কৃত জমিতে গিয়ে পাকা ধান কাটতে বাধা দেন।

এ সময় মোঃ ইউসুফ নামে এক যুবক মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেন এবং তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ইউসুফের পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে সেখানে উপস্থিত হলে তাঁদের ওপরও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহতরা হলেন - মোঃ আবু তালেব, মোঃ ইসমাইল,মোঃ নকিমউদ্দিন,মোঃ সনি মন্ডল, মোছাঃ নুরনাহার বেগম,মোঃ সাইদুর রহমান ও মোঃ ইউসুফ মন্ডল। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মোঃ আজহারুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ ও তদন্তের বিস্তারিত জানা যায়নি।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত