ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ আতাউর রহমান,রাজশাহী।

রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ হাতেম আলী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হাতেম আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ইংরেজি বিভাগের প্রভাষক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন,বাংলা বিভাগের প্রভাষক মোঃ মামুনুর রশিদ,সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ হিটলার মাহমুদ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ জালাল উদ্দিন এবং গণিত বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা 

করা হয়।

বিষয় : সারাদেশ বিএনপি রাজশাহী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আতাউর রহমান,রাজশাহী।

রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ হাতেম আলী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হাতেম আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ইংরেজি বিভাগের প্রভাষক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন,বাংলা বিভাগের প্রভাষক মোঃ মামুনুর রশিদ,সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ হিটলার মাহমুদ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ জালাল উদ্দিন এবং গণিত বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা 

করা হয়।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত