বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে,পথচারী আহত
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে গেছে।এ ঘটনায় ফিরোজা নামের এক নারী পথচারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অক্ষত রয়েছেন।অদ্য শুক্রবার ৪ ঠা সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী।তার গাড়িবহর কিচক ব্রিজের সামনে পৌঁছালে গাড়ির সামনে ফিরোজা নামের এক নারী পথচারী চলে আসেন।তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। দুর্ঘটনাকবলিত গাড়িটি জমি থেকে তুলে রাস্তায় আনার চেষ্টা চলছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুজ্জামান বলেন জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়।এতে প্রতিমন্ত্রী আহত হননি।তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন।তবে দুর্ঘটনার সময় এক পথচারী আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন