ঢাকা   রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিন আটক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিন আটক
চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিন আটক

‎তুষার কান্তি হাওলাদার,পাথরঘাটা,বরগুনা। 

‎‎বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে আপন চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।গতকাল ৫ ই সেপ্টেম্বর রাতে কৌশলে তাকে আটক করা হয়।আল-আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।‎

নিহত পিয়ারা বেগম (৫৫) লেমুয়া গ্রামের মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী।অভিযুক্ত আল-আমিন একই গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে।গত ১ লা সেপ্টেম্বর আল-আমিন তার চাচি পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

‎‎হত্যাকাণ্ডের পর থেকে আল-আমিন আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহাগ বিশেষ কৌশল অবলম্বন করেন। আল-আমিনের দুই বোনের সহযোগিতায় ৫ ই সেপ্টেম্বর রাতে তাকে বাড়িতে আনা হয় এবং পরে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

‎‎রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হ্বায়ক আবুল কালাম আজাদ বলেন "আল-আমিন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল।তাকে আটক করতে পারায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে"।এদিকে,পিয়ারা বেগমের হত্যার বিচার ও ঘাতক আল-আমিনের ফাঁসির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বিষয় : সারাদেশ বরগুনা বরিশাল

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিন আটক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎তুষার কান্তি হাওলাদার,পাথরঘাটা,বরগুনা। 

‎‎বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে আপন চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।গতকাল ৫ ই সেপ্টেম্বর রাতে কৌশলে তাকে আটক করা হয়।আল-আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।‎

নিহত পিয়ারা বেগম (৫৫) লেমুয়া গ্রামের মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী।অভিযুক্ত আল-আমিন একই গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে।গত ১ লা সেপ্টেম্বর আল-আমিন তার চাচি পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

‎‎হত্যাকাণ্ডের পর থেকে আল-আমিন আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহাগ বিশেষ কৌশল অবলম্বন করেন। আল-আমিনের দুই বোনের সহযোগিতায় ৫ ই সেপ্টেম্বর রাতে তাকে বাড়িতে আনা হয় এবং পরে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

‎‎রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হ্বায়ক আবুল কালাম আজাদ বলেন "আল-আমিন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল।তাকে আটক করতে পারায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে"।এদিকে,পিয়ারা বেগমের হত্যার বিচার ও ঘাতক আল-আমিনের ফাঁসির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত