মিরপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ সোহান আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।কুষ্টিয়ার মিরপুরে ৫৩তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ইং-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য সোমবার ৭ ই সেপ্টেম্বর বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,মিরপুর, কুষ্টিয়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক,ক্রীড়া সংগঠনের প্রতিনিধি,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা,নেতৃত্বের গুণাবলি,আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।
বক্তারা আরও বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ের এসব প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করা সম্ভব।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলা এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন