মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মাতার মৃত্যুতে এম এ হান্নান এমপির গভীর শোক
পল্লব চক্রবর্তী নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মাদ আমিন উর রশিদ-এর পূণ্যময়ী মাতা রাবেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নান,এমপি।আজ এক শোক বার্তায় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
শোক বার্তায় তিনি বলেন মরহুমা রাবেয়া বেগম একজন রত্নগর্ভা ও মহীয়সী নারী ছিলেন।তিনি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন,আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করেন।
বিষয় : সারাদেশ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া

আপনার মতামত লিখুন