ঢাকা   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা
চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের সাথে সমন্বয়হীনতা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা।অদ্য বুধবার ৯ ই সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত বর্জনের ঘোষণা দেন।

তিনি বলেন আইনজীবীদের সাথে সংশ্লিষ্ট আদালতগুলোর সমন্বয়হীনতা ও পেশাগত বিভিন্ন বিষয়ে অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে তারা হলেন- চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সহকারী জজ শম্পা ইসলাম।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন এসব বিচারকের সঙ্গে আইনজীবীদের সমন্বয়হীনতা দীর্ঘদিনের। বিষয়গুলো নিয়ে আইনজীবী সমিতির নেতারা তাদের মৌখিকভাবে অবহিত করলেও সমস্যার সমাধান হয়নি।বরং নিজেদের মতো করে বিচারকার্য পরিচালনার কারণে আইনজীবীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।এ কারণে সমিতি আদালত বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন শুধু তিনটি আদালত নয়,আরও কয়েকটি আদালত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের সাথে "শিক্ষক-ছাত্রের মতো" আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতেও আইনজীবীদের হয়রানির শিকার হতে হয়।এসব সমস্যা সমাধানে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের সঙ্গে বসে আলোচনা করার উদ্যোগ নেওয়া হবে। একই সাথে আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন স্থানীয়ভাবে সমস্যার সমাধান না হলে লিখিতভাবে সব সমস্যা তুলে ধরে বার কাউন্সিলকে অবহিত করা হবে।পাশাপাশি সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো আইনজীবী বা তাদের সহকারী কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন–পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ,জিপি এজেএম রফিকুল হাসান রিপন,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি কোহিনুর বেগম,আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার,সেলিম আকবর,আহছান হাবীব,একিউএম মোস্তফা কামাল,আবুল খায়ের মোঃ সালেহ,সাবেক পিপি আমান উল্যাহ (১) ও মোঃ জসিম মেহেদী।

এছাড়া আইনজীবীদের মধ্যে জাকির হোসেন, তাফাজ্জল হোসেন,মহসিন খান,সলিম উল্যাহ সেলিম,বাপ্পি,আলম খান মঞ্জু,আব্দুল লতিফ শেখ, শাহ আলম ফরাজী,নাইমুল ইসলাম, আক্তার সরকার,কামাল উদ্দিন আহমেদ,গোলাম মোস্তফা,গাজী দুলাল ও সাদ্দাম হোসেন বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন বিচারপ্রার্থীদের সেবা দিতে গিয়ে আইনজীবীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন।সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে তারা ক্ষোভ প্রকাশ করেন।তবে বিচারকদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেই পেশাগত দায়িত্ব পালন করতে চান বলেও জানান আইনজীবীরা।

বিষয় : সারাদেশ চাঁদপুর আইনজীবী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত